আরবি ভাষার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার আশুলিয়া ক্যাম্পাসের মিলনায়তনে এ কর্মশালা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আরবি ভাষাবিদ অধ্যাপক ড. মাহমুদুল হাসান ইউসুফ এবং সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ও স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম। সমন্বয়কের দায়িত্বে ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও কো-অরডিনেটর কামরুজ্জামান খিজিরী এবং মোহাম্মাদ সালেম আল-আজহারী।

কর্মশালার শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।