নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইলে সরকারি হালটের রাস্তা কেটে পুকুর খনন করার সংবাদ প্রকাশের পর স্বপন চন্দ্র সরকার নামে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত স্বপন চন্দ্র সরকার উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের মধ্য গয়েশপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গাংগাইল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মোড় হতে গাংগাইল বাজারগামী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার পাশে স্বপন চন্দ্র সরকার পুকুর খনন শুরু করেন। তবে তিনি পুকুরের কোনো পাড় না রেখে সরকারি রাস্তার অংশ কেটে খাড়াভাবে খনন করেন। এতে রাস্তার নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। এ বিষয়ে গত সোমবার (৩০শে মার্চ) বিভিন্ন অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রকাশ হলে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত তিনি বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ’কে অবগত করেন।]
পরবর্তীতে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনা¯’লে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে অভিযুক্ত স্বপন চন্দ্র সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা প্রদান করতে ব্যর্থ হলে তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং বিকেলেই তাকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভূমি আইন লঙ্ঘন করে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করায় এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তাকে এই সাজা প্রদান করা হয়েছে।