রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে কৃষি জমির উপরিস্তরের মাটি ভেকু/এল্কেভেটর মেশিন দ্বারা কেটে বিক্রি করার অপরাধে ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫ জনসহ মোট ৭জনের বিরুদ্ধে রামগতি থানায় ১টি মসমলা দায়ের করার হয়েছে। চর কলাকোপা গ্রামের সুজা মিয়ার ছেলে মোঃ সেকান্দর ১৩/১৬ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩: তৎসহ ১৪৩/ ৩৭৯/৫০৬/৩৪ পেনালকোড ১৮৬০: মাটির উপরিস্তর কর্তন ও সহায়তা মাটি বিক্রি বেআইনী জনতা দলবদ্ধ হয়ে মাটি চুরিও হুমকি দেওয়ার অপরাধে মঙ্গলবার (৩১মার্চ) এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছেন চর কলাকোপা গ্রামের সৈয়দ আমাদের ছেলে আমির হোসেন এবং চর পোড়াগাছার আব্দুস সহীদ। এ ঘটনার মামলার ১নম্বর আসামী আমির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার ভেকু/এল্কেভেটর মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়: সোমবার (৩০ মার্চ) বিকেলে চর কলাকোপা গ্রামের মোঃ সেকান্দরের বিতর্কিত কৃষি জমির উপরিস্তরের মাটি বিক্রি করে কেটে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষ আমির হোসেন ও তার লোকজন। এসময় তিনি বাধা দিতে এগিয়ে এলে আমির হোসেন ও তার লোকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে সেকান্দরকে ধাওয়া করে।দীর্ঘদিন ধরে ওই জমি সেকান্তর ও আমির হোসেনের বিরোধ চলছিল এইনিয়ে লক্ষ্মীপুর আদালতে ৫৩৩/২০২৩ একটি মামলা চলমান রয়েছে এ অবস্থায় আমির হোসেন মাটি কেটে বিক্রি করতে গেলে সেকান্দর বাধা দেয়। পরে সেকান্দর থানায় গিয়ে আমির হোসেন, এবং আব্দুস শহীদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো পাঁচ জনকে আসামী করে একটি মামলা দেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
আইন ও আদালত
রামগতিতে জমির টপ সয়েল কেটে নেয়ায় ৭ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেপ্তার ১
লক্ষ্মীপুরের রামগতিতে কৃষি জমির উপরিস্তরের মাটি ভেকু/এল্কেভেটর মেশিন দ্বারা কেটে বিক্রি করার অপরাধে ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫ জনসহ মোট ৭জনের বিরুদ্ধে রামগতি থানায় ১টি মসমলা দায়ের করার হয়েছে।