নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীর মা।

এজাহার সূত্রে জানা যায়,উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর (দক্ষিণপাড়া) গ্রামে ৮ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশি আঃ মতিনের ছেলে মোঃ মারুফ হোসেন ওরফে মাকু (১৯) এবং মোঃ হোসাইন (১৯)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজিদউর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে শিশুটির মা একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী শিশুটির প্রাথমিক মেডিকেল সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে আলামত পাঠানো হয়েছে। আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।