কাপ্তাই সংবাদদাতা : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রাঙামাটির-কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে ৫ হাজার ৫শ’ ৬৩ জন পাচ্ছেন বিনামূল্যে ভিজিএফ এর চাল।

তারই অংশ হিসাবে উপজেলার রাইখালী, চিৎমরম, ওয়াগ্গা, কাপ্তাই ও চন্দ্রঘোনাসহ পাঁচটি ইউনিয়নে ৫ হাজার ৫শ’ ৬৩ জনের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় হতে

প্রাপ্ত ৫৫.৬শ ৩০ মেট্রিক টন চাউল পরিবার প্রতি ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ঈদের আগেই ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শেষ করা হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন। এর আগে বৃহস্পতিবার সকালে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ, ৫ জন ট্যাগ অফিসার ও ইউপি চেয়ারম্যান-সদস্য ও খাদ্যশস্য গ্রহণকারী পরিবারবর্গ উপস্থিত ছিলেন।