কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসরত শিশুদের শিক্ষার মান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা “ছওয়াব” (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ)। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় দাতা সংস্থার আর্থিক সহায়তায় সংস্থাটি দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। রোহিঙ্গা শিবিরগুলোতে বসবাসরত বিপুল সংখ্যক শিশু নিয়মিত কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত। এ বাস্তবতা বিবেচনায় ছওয়াব শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের জন্য কোয়ালিটি এডুকেশনসহ নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি করছে। এর আওতায় লার্নিং সেন্টার পরিচালনা, প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, শিক্ষাসামগ্রী বিতরণ এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গ্রাম-গঞ্জ-শহর
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিক্ষার মানোন্নয়নে ছওয়াবের কার্যক্রম
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসরত শিশুদের শিক্ষার মান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন
Printed Edition