কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থার নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও। রবিবার (৫ এপ্রিল) ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (ওসাপ)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় এ কাজের উদ্বোধন করা হয়।
কলারোয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পাড়ুইপাড়া কমিউনিটিতে একটি পানি সরবরাহ ব্যবস্থার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী অফিসার তুষার কান্তি দাস, সহকারী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।