নাজমুল হক খান পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা : ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তালা থানা শাখার উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে যাকাত - সাদকা অনুষ্ঠান পাটকেলঘাটা বাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
০৯ মার্চ বিকাল ২ টায় পাটকেলঘাটা বাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠানে IBWF এর তালা উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহানের সভাপতিত্বে মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ওইডঋ এর সাতক্ষীরা জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ ।
উক্ত অনুষ্ঠানে অসহায় দরিদ্রদের মাঝে মোট ১৪০ জনকে নগদ টাকা যাকাতের অর্থ প্রদান করা হয় ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এই সমাজে ধনীদের যাকাতের অর্থে গরীবরা প্রতিষ্ঠিত হয়ে যেত, যদি বিত্তবানরা এবং ধনীরা তাদের যাকাত ঠিক মত আদায় করতেন। বাংলাদেশে ধনীদের যাকাতের অর্থ ঠিক মতো ব্যবহার হলে আগামী চার বছরের ভিতরে বাংলাদেশে কোন গরীব থাকবে না, হাত পাতার লোক খুঁজে পাওয়া যাবে না। তিনি ধনীদেরকে গরিবদের সাহায্য করার আহ্বান জানান।