তালা সংবাদদাতা : সাতক্ষীরা তলায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থার সাস এর আয়োজনে Agro Ecological Farming সংশ্লিষ্ট Agro Eco-Tourism-এর আওতায় কৃষক বাজার (Farmers Market) এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ), সাতক্ষীরা তালা ভায়রা এক্সটেনশন এন্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কৃষক বাজার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। (পিকেএসএফ) স্মার্ট প্রকল্পের সাস এর প্রোজেক্ট ম্যানেজার বিএম হাবিবুর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক, ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পিকেএসএফ) ব্যবস্থাপক (কার্যক্রম) এ. এম. ফরহাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: তারিক ইমাম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিএম শাওন

তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো: আকবর হোসেন সহ বিভিন্ন স্টলে কৃষক কর্তৃক উৎপাদিত পণ্য কৃষক নিজেই বিক্রি করেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।