দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরসদরের উত্তর হাসানপুরে তরুণী হাবিবাকে নৃশংস নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত মেহেদী হাসান, পিতা- গিয়াসউদ্দিন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকারগাও এলাকা থেকে ছাত্রনেতা সাইজুদ্দিন ও লিমন প্রথমে তাকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশকে খবর দেয় তারপর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মেহেদী পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের সঙ্গে জড়িত ছিলেন। নির্মম এ হামলার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং বিচারহীনতার আশঙ্কা দেখা দেয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা তুলে নিতে গোপন হুমকির অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে স্থানীয়রা জানান।
গ্রাম-গঞ্জ-শহর
শিশুকে পাশবিক নির্যাতন গ্রেফতার ১
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরসদরের উত্তর হাসানপুরে তরুণী হাবিবাকে নৃশংস নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত মেহেদী হাসান, পিতা- গিয়াসউদ্দিন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।