গজারিয়া সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়া বাসা থেকে আব্দুল মালেক (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া এলাকার মৃত: আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্প কারখানায় ফিল্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, খবর পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক অথবা বিষপানে আত্মহত্যার ঘটনা হতে পারে।