বেনাপোল (যশোর) সংবাদদাতা : যশোরের স্থল বন্দর বেনাপোল পোট থানার মাঠ থেকে ইউনুছ হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের হরিণাপোতা এলাকার মাঠের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইউনুছ বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা হরিণাপোতার মাঠে কাজ করতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গ্রাম-গঞ্জ-শহর
বেনাপোলে যুবকের লাশ উদ্ধার
যশোরের স্থল বন্দর বেনাপোল পোট থানার মাঠ থেকে ইউনুছ হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে