এক মাস সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিনে পবিত্র ঈদুল ফিতর পালন করবে বাংলাশেসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিরসরাই দরবার শরীফের পীর আন্তর্জাতিক মোফাচ্ছিরে কোরআন শাহছুফি আল্লামা আবদুল মোমেন নাছেরী।
গতকাল তিনি গনমাধ্যমকে দেওয়া এক বিবৃবিতে শুভেচ্ছা জানিয়ে বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাতের পর ঈদুল ফিতর খুশির বার্তা নিয়ে আসে। যার মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবন্ধ হওয়ার সুযোগ পায়। মাওলানা আবদুল মোমেন নাছেরী বলেন, ধনী গরিব সাদা-কালো ও ছোট বড় সব ভেদাভেদ ভুলে যায়। এই দিন ঈদ জামাতে শামিল হয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়ায় নুয়ে পড়ে। তিনি বলেন বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন নিপিড়ন চলছে। ফিলিস্তিন মুসলমানদের উপরে যেভাবে যুদ্ব শুরু হয়েছে মনে হচ্ছে আর কখনো শেষ হবে না। প্রেস বিজ্ঞপ্তি