নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নূর সাখাওয়াত হোসেন মিয়ার উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে সচেতন নাগরিক সমাজ আয়োজিত এ মানববন্ধনে অধ্যক্ষ মো: নূর সাখাওয়াত হোসেন এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে এ ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: শহীদুল্লাহ খন্দকার, পল্লী চিকিৎসক নারায়ণ চক্রবর্তী, সমাজসেবক সতীশ চন্দ্র বিশ্বাস, কবির আহমেদ, সানাউল্লাহ মিয়া, কলেজের প্রাক্তন ছাত্র হাবিবুর রহমান, আবির হোসেন, ফারজানা রুমা, তাহমিনা মৌসুমী, রোকসানা আক্তার প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল মব সৃষ্টি করে সন্ত্রাসীরা অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল।