মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জে প্রবাসীর বাড়িতে পরিকল্পিত ডাকাতির ঘটনায় অভিযোগের ৭ ঘণ্টার মধ্যে ইলিয়াস হোসেন এবং সালাহ উদ্দিন নামে চিহ্নিত দুই ডাকাতকে গ্রেপ্তারসহ মালামাল উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। জানা যায় ৫০ লাখ টাকার চাঁদার দাবিতে গত রোববার রাতে উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের প্রবাসী নাসির উদ্দীন ও তার শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এলাকার চিহ্নিত ডাকাতরা। পরিকল্পিত ডাকাতির ঘটনায় সোমবার বিকেলে নাসির উদ্দীন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর দ্রুত সময়ে আসামীদের গ্রেপ্তারের জন্য মনোহরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম।