২০২৪-২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর হাটহাজারী উপজেলা শাখার নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।
উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলা উদ্দিন সিকদার। তিনি নবনির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করান।
অধ্যাপক আবদুল মালেক চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক ছাত্রনেতা এবং একটি ডিগ্রি কলেজে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন-এর চট্টগ্রাম উত্তর জেলা সভাপতিসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।