বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর রুকন প্রবীন রাজনীতিবিদ সিদ্ধিরগঞ্জের গাজী মো. শওকত আলী ২৮ মার্চ শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে মহানগরী জামায়াতের শোক সমবেদনা।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ বলেন, গাজী মো: শওকত আলী একজন দ্বীনদার, সৎ ও সমাজসেবামূলক কাজে নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তাঁর ইন্তিকালে ইসলামী আন্দোলন এক নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো। নেতৃবৃন্দ আরও বলেন, মরহুমের জীবনের আদর্শ ও কর্ম আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে গাজী মো. শওকত আলীর ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর রুকন প্রবীন রাজনীতিবিদ সিদ্ধিরগঞ্জের গাজী মো. শওকত আলী