ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নবগত অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলাহাট উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
গত ৯ এপ্রিল বিকেলে অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় ভোলাহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি মোঃ তোহিদুর রহমান, দলদলি ইউনিয়ন আমীর মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।