সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : দুর্নীতিমুক্ত সাঁথিয়া গড়তে উপজেলার ১০ টি ইউনিয়নের সচিবদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-১ সাঁথিয়া আসনের নব-নির্বাচিত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন বিষয়ক আলোচনা তুলে ধরা হয়। বিভিন্ন ইউনিয়নের গ্রামীন অবকাঠামোর রাস্তাগুলো দুর্নীতিবিহীনভাবে অনিয়ম ছাড়া তৈরি করার প্রস্তাব করা হয়। ইউনিয়নবাসীর জন্ম নিবন্ধন নিয়ে জনদূর্ভোগ কমানোর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সার্বিক বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক আলোচনা করা হয়। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জামায়েতের ইসলামের উপজেলা আমির মাওলানা মকলেসুর রহমান, সেক্রেটারি আনিসুর রহমান, পৌর জামায়াতের আমির আব্দুল গফুর, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন সহ দশটি ইউনিয়নের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।