চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ নদী বাঁচাও মানুষ বাঁচাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, কম্প্যাক্ট ফাউন্ডেশন ও ধরিত্রি রক্ষায় আমরা (ধারা) আয়োজনে আলোচনা সভা শেষে মাথাভাঙ্গা নদীর উপর ব্রীজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস। এতে সভাপতিত্বে করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লিটু বিশ্বাস, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিম, জ্যেষ্ঠ সাংবাদিক এম.এম.আলাউদ্দিন, উদীচীর সভাপতি জহির রায়হান হাবিবী, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান, অন্মেষা যুব নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক লিজা হুসাইন। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার আরিফুর রহমান। সহযোগীতায় ছিলেন আসাদুজ্জামান, মহিবুল হাবীব, হামিদুল ইসলাম ও খোকন মিয়া প্রমুখ।