খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলীতে হাবিবুর রহমান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে লবণচরা থানাধীন রহমতিয়া মসজিদের পাশে ঘটনাটি ঘটে। আহত যুবক সাতক্ষীরা আশাশুনি এলাকার বাসিন্দা নুর মোহাম্মাদের ছেলে। পেশায় রিক্সা চালক।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, রাত সাড়ে ১০ টার আগে আমরা রহমতিয়া জামে মসজিদের কাছে অবস্থান করি। সেখান থেকে চলে আসার কিছুক্ষণ পর সন্ত্রাসীরা অপর একজনকে লক্ষ করে গুলী ছুড়লে হাবিবুর গুলীর সামনে এসে পড়ে। গুলীটি তার পিঠের ডানপাশে বিদ্ধ হয়। গুলীর শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রেখেছে।