“ভিন্ন প্রেক্ষাপট, এক অভিন্ন আকাঙ্ক্ষা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল এগারোটায় এ উপলক্ষে এক আলোচনা সভা চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজুল হক। তিনি বলেন, একটি কর্মসংস্থানমুখী উন্নয়ন বান্ধব সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে যুব সমাজকে ঐক্যবদ্ধ এগিয়ে আসতে হবে। এতে করে এধরনের উদ্যোগ শিক্ষিত ও বেকার যুবকের সংখ্যা কমিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পিএফজি চকরিয়ার সদস্য সুজাতা চৌধুরী ও কক্সবাজার জেলে সমিতির সভাপতি আশরফ আলী।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন চকরিয়া ওয়াইপিএজি সমম্বয়কারী ইশফাতুল হাসান ইশফাত।
পরে উপস্থিত সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এসময় যুব সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।