নরসিংদী জেলা সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নরসিংদী জেলার ছয়শত ৬৬টি ভোট কেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে তাদের প্রচার প্রচারণা চালাতে পারেন সে জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ভয় ভীতি মুক্তভাবে ভোট কেন্দ্রে যাতে ভোটারগণ তাদের ভোট নির্বিঘেœ প্রয়োগ করতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান প্রমুখ।

নো টেকসই উন্নয়ন হয়নি। হয়ে

ছে ব্যক্তি উন্নয়ন। কেউ কেউ সাধারণ মানুষের রক্ত চুষে খেয়ে রাজপ্রাসাদ গড়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। একটি প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, “ঘটি-বাটি পরে গাধা হাসে, যারা নিজেরাই ব্যর্থ, তারাই আজ বড় বড় উন্নয়নের কথা বলে। জনগণ এখন সচেতন, তারা আর প্রতারণায় বিশ্বাস করবে না।

রুহুল আমিন বলেন, আমরা ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। ন্যায়বিচার, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে মানবিক সমাজ গড়াই জামায়াতে ইসলামীর লক্ষ্য।

মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপু, জাহিদুল ইসলামসহ দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।