ঝালকাঠি সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভার ৩নং ওয়ার্ড বায়তুল ফালাহ ইউনিটের উদ্যোগে সাধারণ-সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মে মঙ্গলবার রাতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর এডভোকেট বি এম আমিনুল ইসলাম। জেলা সহকারি সেক্রেটারি মাওলানা আবদুল হাই। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভার সেক্রেটারি নাজমুল হাসান, ৩নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর বাংলাদেশ শ্রমিক কল্যান ঝালকাঠি জেলা সহ-সভাপতি জনাব মুজিবুর রহমান, ওয়ার্ড সহ-সভাপতি জনাব রুবেল খান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ। সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন।