রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এতে কিছুটা সময় ঢাকা বরিশাল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। আজ রবিবার সকাল সাড়ে পাঁচটার দিকে শনিবার রাতে লাকড়ি বোঝাই একটি ট্রাক চাকা খুলে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়, সকাল সাড়ে পাঁচটার দিকে আরেকটি বেপরোয়া ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে অবস্থান নেওয়া ট্টাকের চালকের ছেলে ইসমাইল হোসেন (১৮) ঘটনাস্থলে মারা যায় এবং চালক রাসেল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। নিহত রাসেল ও তার পিতা চালক রাসেল নোয়াখালী জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসীন্দা। অপর ট্রাকের চালক মো: সোহেক কবির (৩৭) আহত হয়েছেন।রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম জানান ট্রাক দুর্ঘটনার একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেলের দোকান বন্ধসহ তেল মজুদের অভিযোগে এক তেল ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে ডিজেল ও পেট্রোলের দোকান বন্ধ থাকার খবর পেয়ে বরিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে দোকান ঘর বন্ধ পায় এবং ৩০ মিনিট অপেক্ষা করে রশিদুল ইসলামের নামের তেল ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী ও বালারহাট বাজারের ইজারাদার মাহফুজার রহমান মাসুদসহ অর্ধশতাধিক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
বিচার দাবিতে মানববন্ধন
দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাঁতানী গ্রামের আব্দুর রহিম হত্যা মামলার প্রধান অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।রোববার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মেঘনা থানায় মামলা করলেও প্রধান অভিযুক্ত এখনো গ্রেফতার হয়নি।
মাঠ দিবস অনুষ্ঠিত
গত রবিবার কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন হিরাকাশি গ্রামের হিরাকাশি কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে উপকৃষি অফিসার মোফাজ্জল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নূরে আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপকৃষি অফিসার মোশাররফ হোসেন সরকার, সুজন(সুশাসনের জন্য নাগরিক) মুরাদনগর উপজেলা শাখা সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ, কোরআন তেলওয়াত করেন মোঃ ইলইয়াস হোসাইন। ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।
মানববন্ধন
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং ঘটনার জড়িতদের গ্রেফতার দাবিতে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খানসহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহের সময় চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুর ওপর স্থানীয় সিন্ডিকেটের সন্ত্রাসীরা হামলা চালায় । এতে দুজন মারাত্মক আহত হয়।
কুমারখালী
কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালী উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮মার্চ রোববার বিকেলে হলবাজারস্থ মিলন সুপার মার্কেটে এই মাহফিল অনুষ্ঠিত হয়। কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্বনুরুল ইসলাম আনছার প্রামানিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান।
কুমারখালী উপজেলা সেক্রেটারি লুৎফর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজি মনোয়ার হোসেন, সেক্রেটারি মাকছেদুল মোমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাড: জাকারিয়া মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়াের্ডর নেতৃবৃন্দ।