বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে স্থানীয় আজাদী ময়দানস্থ অফিসে গতকাল জুময়াবার সকাল ৮ টায় এক সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি এ্যাডঃ রঞ্জু বিশ্বাসের সভাপতিত্বে সেক্রেটারি কবির হোসেনের সঞ্চালনায় এক সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা বায়তুলমাল সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ ফেরদৌসুর রহমান। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে এক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।
গ্রাম-গঞ্জ-শহর
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে স্থানীয় আজাদী ময়দানস্থ অফিসে গতকাল জুময়াবার সকাল ৮ টায় এক সমাবেশের আয়োজন করে।