সরকার কর্তৃক পরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নেতৃবৃন্দের মতবিনিময় স্টেশন রোডস্থ পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো: রমজান আলীর নেতৃত্বে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। জামায়াতের নেতৃবৃন্দ বলেন কিশোরগঞ্জের সাথে ঢাকার দূরত্বের তুলনায় বাস ভাড়া বেশী হলে জনদুর্ভোগ বাড়বে। মালিক নেতৃবৃন্দ ইতোমধ্যে বিভিন্ন মিডিয়াতে প্রচারিত ভাড়া বৃদ্ধির বিষয়টি সঠিক নয় বলে জানান। তারা বলেন প্রকৃতপক্ষে ঢাকার ভাড়া বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০ আসনের বাসে ৩৫০ টাকা এবং ৫১ আসনের বাসে ২৯০ টাকা। জনগণের দাবির প্রেক্ষিতে একটি জন গুরুত্বপূর্ণ বিষয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় অযৌক্তিক ভাড়া বৃদ্ধি না করা এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করার বিষয়ে জামায়াত নেতৃবৃন্দ জোরালোভাবে যৌক্তিকতা তুলে ধরে আলোচনা করেন। মালিক সমিতির নেতৃবৃন্দ এ সাক্ষাতের জন্য জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মতবিনিময়ের সময় জেলা আমীর অধ্যাপক রমজান আলীর সাথে উপস্থিত ছিলেন জেলা রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর আমীর মাও. আবদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, শহর শাখার সহ-সেক্রেটারি মাহফুজুল হক মাসুম।
পরিবহন মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মো: আনিসুজ্জামান বাবুল,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুরাদ,সদস্য হাবিবুর রহমান প্রমুখ।