সোনারগাঁ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের উদ্যোগে মেঘনা নদীতে নৌভ্রমণ ও এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ মার্চ পবিত্র মাহে রমযান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগ সোনারগাঁ দক্ষিণের সভাপতি ইয়াকুব আলী মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেশাজীবী বিভাগ সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি ও সাংবাদিক হাজী মো. শাহ্জালাল মিয়া।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, দেশবরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

এ সময় বক্তারা পবিত্র মাহে রমযানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষের মাঝে তাকওয়া, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রমযানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তারা।

মেঘনা নদীতে নৌভ্রমণের মধ্য দিয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

জয়পুরহাট : শহর জামায়াতের উদ্যোগে রবিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বিশিষ্টজনদের সম্মানে “মাহে রমহান ও যাকাত” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট-১ সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো: ফজলুর রহমান সাঈদ।

যাকাতের উপর বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।

শহর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল।

মুরাদনগর (কুমিল্লা) : যাত্রাপুর দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের উদ্যোগে যাত্রাপুর ইসলামী সমাজকল্যাণ পাঠাগারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (৬ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলা যাত্রাপুর দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন সভাপতি সৈয়দ তৈয়বুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি,এডভোকেট, অধ্যাপক পিয়াস উদ্দিন,প্রধান মেহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মুরাদনগর উপজেলা শাখা সভাপতি আবু বকর সিদ্দিক খাঁন, বিশেষ অতিথি:বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মুরাদনগর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, বিএনপির যাত্রাপুর ইউনিয়ন সভাপতি মোঃ হাবিবুর রহমান মাস্টার।

মুন্সীগঞ্জ সংবাদদাতা : পবিত্র মাহে রমযানের শিক্ষা নিয়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যেখানে ধনি দরিদের মধ্য কোন বৈষম্য থাকবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজিত ইফতার মাহফিলে এ সব কথা বলেন। ৬ই মার্চ শনিবার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ শহরে কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে মুন্সীগঞ্জ পৌরসভার আমীর এইচ,এম বায়েজীদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আ জ ম রহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটয়ারী, বিশিষ্ট চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মুহাম্মদ সুজন শরিফ।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে ও সংগঠনের আজীবন সদস্য এবং পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের আর্থিক সহযোগিতায় সুবিধা বঞ্চিত তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও কর্মজীবীদের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল করেছে সংগঠনটি। এ উপলক্ষে গতকাল বিকেলে আটগ্রামস্থ ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক এস এম হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ইভিপি এ কে এম শহিদুল হক খন্দকার, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ান ব্যাংকের এসইভিপি মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি কাজী মোঃ ইলিয়াছ, অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।

মনোহরগঞ্জ : কুমিল্লার মনোহরগঞ্জে কর্মরত সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মনোহরগঞ্জ প্রেসক্লাব। গত ৬ মার্চ মনোহরগঞ্জ মডেল মসজিদ অডিটরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ।

ঝিনাইদহ : ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে এক বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার মানুষ একসাথে ইফতারে অংশ নেন। এতে কলেজ ক্যাম্পাসে এক সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

কেশব চন্দ্র কলেজ শিবিরের সভাপতি শাহারিয়ার ইসলাম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মোঃ আবুবকর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর শিবিরের সভাপতি শেখ আলামিন ও শহর শিবিরের সেক্রেটারি তানজিম বিন আলীম।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের বৃহত্তম সেবামূলক সামাজিক সংগঠন লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদ জেলার অবহেলিত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে দীর্ঘ ২১ বছর ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিষদের উদ্যোগে লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ মার্চ স্থানীয় রোজগার্ডেন এন্ড রেষ্টুরেন্টে সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মাষ্টার সাইফুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন কিরনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা কর্মকর্তা স্বপন কুমার হালদার, অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট হাফিজুর রহমান, এ্যাডভোকেট: শাহাদাত হোসেন, এডভোকেট আজগর মাহমুদ, পরিষদের সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী, সহ-সভাপতি এ্যাড: হাবিবুর রহমান কোষাধক্ষ্য হারুনুর রশিদ, সদস্য শামছুল করীম খোকন। পরিচালনা পরিষদের সদস্য মু: শহীদুল্লাহ, ফিরোজ উদ্দিন হাওলাদার সহ প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম) : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজার হাট উপজেলার শাখার উদ্যোগে রাজারহাট সরকারি কলেজ মাঠে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম- ২ আসনের সংষদ সদস্য ড. আতিক মুজাহিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ শাহ জালাল সবুজ ও অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান। আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী।

ঝালকাঠি : ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার বিকাল ৫ টায় শহরের বার্গার ল্যাব রেস্টুরেন্টে জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর এডভোকেট বিএম আমিনুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই। এসময় উপস্থিত প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আক্কাস সিকদার, ঝালকাঠি বার্তার সম্পাদক মাহবুবুল আলম,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, রিপোর্টার্স ক্লাব এর সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিন প্রমুখ।

ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে ৬নং পয়াড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। বক্তব্যে তিনি বলেন রমযান মাস হলো নাজাতের মাস আর রোজা হলো শরীরের জন্য যাকাত। আমরা তাকওয়ার সাথে রোজা পালন করে আল্লাহর সন্তুটি অর্জনের চেষ্টা করবো। মাহফিলে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম কিবরিয়া। উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাহাবুব আলম মন্ডল। এতে সভাপতিত্বে করেন ৬নং পয়াড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মুরাদুল ইসলাম মাস্টার।

ঈদগাঁও (কক্সবাজার) : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন যুব-বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ বিকালে আলমাছিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে এ ইফতার অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালী, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক হাকিম আলি, সহকারী সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, যুব-বিভাগ ঈদগাঁও উপজেলার সেক্রেটারি শাকিল আহমদ, ঈদগাঁও উপজেলা পেশাজীবি মিডিয়া বিভাগ সেক্রেটারি মিছবাহ উদ্দিন, সাবেক ছাত্র নেতা সাঈদুল করিম প্রমুখ।

এসময় যুব-বিভাগ ঈদগাঁও ইউনিয়ন সেক্রেটারি সানা উল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মুফিজুর রহমান।

কিশোরগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কিশোরগঞ্জ শহরের আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে বিশিষ্ট ওলামাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাও আব্দুল বারী রিয়াদী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমযান আলী।

নাগরপুর (টাঙ্গাইল) : পবিত্র মাহে রমযান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ মার্চ বিকেল ৫টায় নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক এম. এ. সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমযান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। রমযানের এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

গৌরনদী (বরিশাল) : বরিশালের গৌরনদী উপজেলা জামায়াতের উদ্যোগে গুণীজনদের নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসেন, তিনি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে দীন বোঝার জন্য কুরআন নাজিল করেছেন। এই কোরআন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সমাজে ধর্মকে প্রাধান্য দিয়ে এককভাবে চলা সম্ভব নয় এ কাজটি রাষ্ট্রীয়ভাবে সম্ভব তাই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা করতে হবে।

রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখা।

গত ৮ মার্চ সন্ধ্যায় ভুলতা গাউছিয়া এলাকায় রয়েল মুন রুফটপ রেস্টুরেন্টের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাতে সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রুপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাত্তার আলী সোহেল, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক হানিফ মোল্লা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।