স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুর জেলায় কেন্দ্রীয় কর্মসূচী পালন করেছে জেলা জামায়াত। গাজীপুরের সফিপুর এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচীতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম।

কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সফি উদ্দিন, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, আনিসুর রহমান বিশ্বাস, কালিয়াকৈর উপজেলা জামায়াতের আমীর ডা. মুজাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারী ইমতিয়াজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাম্প্রতিক গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। তারা বলেন, জনগণ একইসাথে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। এর ফলে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হচ্ছে এবং জনগণের প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ছাড়া কেবল আংশিক সংশোধনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা অভিযোগ করেন, সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নিয়ে দুর্নীতি ও দমন-পীড়নের পথ সুগম করছে।

কর্মসূচী থেকে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধানের মৌলিক সংস্কার এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।