বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলার প্রবীণ মহিলা সদস্য (রুকন) জাকিয়া বেগম হার্ট অ্যাটাক করে পাবনা এসোর্ট হাসপাতালে ২৩ এপ্রিল রাত সাড়ে ১১ টায় ৭২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার স্বামী, ৫ পুত্র ও ১ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রয়েছে। গতকাল বাদ জুমআ বাংলাদেশ ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে আরিফপুর পাবনা সদর কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী: জাকিয়া বেগম এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, জাকিয়া বেগম এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহিলাদের মাঝে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।