মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ ই মার্চ বিকালে আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জনগর গ্রামে মুন্সীগঞ্জ সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: মো: মনির হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা সহ সভাপতি ডা: মো: ইব্রাহিম দেওয়ান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ সদর উপজেলা আমীর মো. নুরুল আমিন সিকদার, জামায়াত আধারা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো: সোলাইমান হোসেন নেতা আব্দুস সালাম প্রমুখ। ইফতার পূর্ব আলোচনায় বক্তরা বলেন, মাহে রমযানের শিক্ষা নিয়ে আমাদের কুরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলে সমাজে কোন অশান্তি থাকবেনা। বক্তরা মাহে রমযানের শিক্ষা নিয়ে কুরআন অনুযায়ী সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানান। ইফতার মাহফিলে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমার্থক অংশগ্রহণ করে।
শৈলকুপা, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় ঝিনাইদহ ফারুকিয়া স্মার্ট মাদ্রাসা-এর আয়োজনে পবিত্র মাহে রমযান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা ক্যান্টিনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ ইসরাফিল ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহকারী শিক্ষক হাসিবুর রহমান, মোস্তফা রিয়াজ, আহমেদ শরীফ, মতিউর রহমান, মাসুদুর রহমান ও কামরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শৈলকুপা শাখার ফিল্ড অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম। ইফতার মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জামায়াতে ইসলামী চান্দিনা পৌর শাখার আমীর মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, পবিত্র মাহে রমযান মানুষের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রোজার মাধ্যমে মানুষ ধৈর্য, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা লাভ করে। রমযানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
পৌর জামায়াতের সেক্রেটারি ইয়াহিয়া রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা শাখার আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি আব্দুল আহাদ।
তারা বলেন, রমযান শুধু ইবাদতের মাসই নয়, এটি মানুষের নৈতিক ও সামাজিক উন্নয়নেরও মাস। রমযানের শিক্ষা সমাজে ন্যায়, ইনসাফ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন চান্দিনা উপজেলা শাখার সদস্য সচিব মো. মনিরুজ্জামান, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. আল আমিন, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. মহিউদ্দিন এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বাগমারা ইউনিট সভাপতি আবু তাহেরসহ স্থানীয় নেতাকর্মীরা।
বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে পবিত্র মাহে রমযান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বীরগঞ্জ শালবন মিলনায়তন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে “পবিত্র কুরআন নাযিলের মাস মাহে রমযান ও কোরআনের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর শাখার আমীর ও সাবেক ছাত্রনেতা মুহা. মোসাদ্দেক হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মতিউর রহমান বলেন, মাহে রমযান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত, ইবাদত-বন্দেগি ও মানবসেবার মাধ্যমে নিজেদের জীবনকে আলোকিত করতে হবে। তিনি বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে পারলেই প্রকৃত শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা রাশেদুন নবী বাবু এবং দিনাজপুর জেলা শাখার মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার আমীর ক্বারী আজিজুর রহমান।
শান্তিগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) পুরান জাহানপুর ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শমশের আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান,জেলা যুব জমিয়তের সভাপতি কবির আহমদ।
পাথারিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আজমল হোসেন, ইউনিয়ন জামায়াতের সমাজ কল্যাণ সভাপতি বদরুল আলম শিপলু প্রমুখ।
দাউদকান্দি (কুমিল্লা): পবিত্র রমযান মাসের তাৎপর্য তুলে ধরতে এবং কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে পৌরসদরের মডেল মসজিদ প্রাঙ্গণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী এবং কুমিল্লা জেলা শিবিরের সাবেক দুইবারের সফল সভাপতি মনিরুজ্জামান বাহলুল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমযান মাস আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি দূর করে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব তৈরিতে ছাত্রশিবিরের কর্মীদের আদর্শিক লড়াই চালিয়ে যেতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ। তিনি তার বক্তব্যে ছাত্রদের পড়াশোনার পাশাপাশি চারিত্রিক উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করেন। দাউদকান্দি উপজেলা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ-এর সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলটি সঞ্চালনা করেন দাউদকান্দি পৌর শিবিরের সভাপতি সাইজুদ্দিন।ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঝিকরগাছা (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২মার্চ) কুলবাড়ীয়া বি. কে. মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শংকরপু ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারী আব্দুল্লাহ সভাপতিত্বে ও সঞ্চালনায় করেন
ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা রেজাউল ইসলাম, শংকরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাবেক চেয়ারম্যান নিসার উদদীন , সেক্রেটারি হা:ফয়জুর রহমান, সাজুআহম্মেদ,তৌফিক ওমর,মহসিন প্রমুখ।
বরিশাল : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন নাজিরপুর ইউনিয়নের উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ১২ মার্চ রোজ বৃহস্পতিবার , ২২ রমযান বিকেল সাড়ে ৪ টায় এই প্রোগ্রাম আয়োজিত হয়।
নাজিরপুর ইউনিয়ন আমীর মাওলানা বায়জিদ হোসাইন সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মু. বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার নায়েবে আমীর মাহফুজুর রহমান, মুলাদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু সালেহ, মূলাদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোর্শেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মোতালেব, মুলাদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাইকগাছা : পাইকগাছা পৌর যুব জামায়াতের পক্ষ থেকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর পৌরসভার ৬নং ওয়ার্ডের জেলখানা সংলগ্ন মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।
পৌর জামায়াত নেতা মাওলানা আবুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমযান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। যুব সমাজকে ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: এডভোকেট আব্দুল মজিদ, বিশিষ্ট জামায়াত নেতা। সভাপতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন হাফেজ নুরে আলম সিদ্দিকী, নায়েবে আমীর, স ম আব্দুল্লাহ আল মামুন,
এছাড়াও মাহফিলে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন জামায়াত নেতা হেদায়েতুজ্জামান, মাওলানা আব্দুল হালিম, এ্যাডভোকেট বেলালউদ্দিন, মাওলানা দেলোয়ার হুসাইন, তামিম রায়হান, এস এম সলিমউল্লাহ, আব্দুল কাদির এবং রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল রোববার বাদ আসর উপজেলা পৌর সভার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের উপজেলা আমীর মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী মোহাম্মদ আলী ফারাজীর পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারী এড. আব্দুল আওয়াল , জামায়াতের সাবেক উপজেলা আমীর অধ্যাপক মাওঃ মো. মুজিবুর রহমান আজাদী, উপজেলা নায়েব আমীর ড. শফিকুল ইসলাম, জামায়াত নেতা মো. জিয়াউল কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনজুরুল কবির মন্জুসহ ১১ দলীয় নেতৃবৃদ।
গাইবান্ধা : গত সোমবার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সায়েব উল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও জাতীয় সংসদ সদস্য জননেতা আব্দুল করিম।এ সময় আরো বক্তব্য রাখেন শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম,সদর আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ।
মাদারগঞ্জ (জামালপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন শাখায় ৯ মার্চ মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মাদারগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত পৌর আমীর আতিকুর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন মাদারগঞ্জ শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আলহাজ শেখ সাদীউর রহমান সহ অত্র শাখার নেতৃবৃন্দ।
৪নং বালিজুড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে আলহাজ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন উপজেলা আমীর মাওলানা নূরুল আমীন সহ অত্র ইউনিয়ন নেতৃবৃন্দ।
৬নং আদারভিটা ইউনিয়ন আয়োজিত অধ্যাপক মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন সহ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
রাজৈর (মাদারীপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে খালিয়া মসজিদ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর লিয়াকত আলী খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলার সহকারী সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর অধ্যাপক আলী আহম্মাদ আকন, বক্তব্য রাখেন টেকেরহাট আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুস্তাফিজুর রহমান, রাজৈর পৌরসভার সেক্রেটারি মাওলানা ফাইজুর রহমান মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি মিজানুর রহমান জাহানাবাদী , সাবেক শিবির নেতা সরফুদ্দিন মোল্লা , মাহফিল সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি কাজী নজরুল ইসলাম। বক্তারা রমযানের শিক্ষা গ্রহণ করে ব্যাক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। খালিয়া ইউনিয়নের তিন শতাধিক রোজাদার ইফতারে অংশগ্রহণ করেন।
টাংগাইল : খেলাফত মজলিসের টাংগাইল জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ (বৃহস্পতিবার) টাংগাইল জেলা শহরের শিশু একাডেমি এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের জেলা সভাপতি অধ্যাপক মুফতি আবু তাহের তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা জেলা সভাপতি মুফতি আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, এনসিপির জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি, মুফতি আব্দুল মালেক, শাইখুুল হাদিস মাওলানা আলাউদ্দিন, ইসলামি যুব মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ইমরান আসাদ, জেলার সহ সাধারণ সম্পাদক কেএম আনসার আলী, গোলাম মুর্শেদ খান, যুব মজলিসের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক ও মাওলানা নাজমুল হক, খেলাফত যুব মজলিসের আব্দুল মান্নান প্রমুখ।