সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সিরাজদিখান উপজেলা আল হেরা দাখিল মাদরাসায় মাগরিবের পর শুরু হয়ে এশার নামাজের পূর্ব পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় আগত অতিথিরা বক্তব্য রাখেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ওয়াসিম মিয়া। শুরুতে কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশিত হয়। সংক্ষিপ্ত বক্তব্যে মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস দিকনির্দেশনামূলক বক্তব্য ও নসিহত প্রদান করেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছিল, কিন্তু বাস্তবে তা পূরণ হয়নি এবং একটি ‘ম্যানেজড ভোট’ অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন আওয়ামীলীগের রাস্তায় যদি এ সরকার হাটে গনভোটকে পাস কাটিয়ে বাংলাদেশকে শাসন করার চেষ্টা করে তাহলে জনগন আবার একটি বিপ্লব ঘটাবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজদিখান পূর্ব থানার সভাপতি মোঃ আশজাদ আব্দুল্লাহ, অ্যাডভোকেট খোরশেদ আলম, মোঃ নুরুল আমিন, আলাউদ্দিন চপল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ.ন.ম. সিরাজুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সূরা সদস্য আঃ আলম শরীফ, মুন্সিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা মহানগরী দক্ষিন, সেক্রেটারী, বাংলাদেম জামায়াতে ইসলামী, শ্রীনগর থানা, মীর নূরুজ্জামান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সিগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।