রামপালে সড়ক নিরাপদ করতে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে গঠন করা হয়েছে “রামপাল সচেতন নাগরিক সমাজ” এর কমিটি। সম্প্রতি উপজেলার আমাদের গ্রাম ডিজিটাল সেন্টারে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক করা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা জজ জালাল উদ্দিনকে ও সাংবাদিক এম, এ সবুর রানাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আ. মান্নান, অবসরপ্রাপ্ত মেজর মল্লিক মনিরুজ্জামান, রামপাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান ও গিলাতলা সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম। সভায় খুলনা-মোংলা মহাসড়কে একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
রামপাল সচেতন নাগরিক সমাজের কমিটি গঠন
রামপালে সড়ক নিরাপদ করতে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে গঠন করা হয়েছে “রামপাল সচেতন নাগরিক সমাজ” এর কমিটি। সম্প্রতি উপজেলার আমাদের গ্রাম ডিজিটাল সেন্টারে এ কমিটি গঠন করা হয়।