বিশেষজ্ঞ চিকিৎসক, গেস্ট কনসালটেন্ট, মেডিকেল অফিসার সহ প্রায় শতাধিক চিকিৎসককে নিয়ে ইফতার মাহফিল করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল। গত মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডস্থ একটি অভিজাত রেস্তোরায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজ সেবক ও বরিশাল অঞ্চলের জনপ্রিয় ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতালের স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল এবং মহানগর পেশাজীবী পরিষদের সভাপতি মোঃ সুলতানুর আরেফিন। প্রধান বক্তা ছিলেন গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদের খতিব ও বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা আবু বকর সিদ্দিক।
স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আঃ কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অফিসার-১ (প্রশাসন) আশিকুল হায়দার মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমওবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, হিসাব বিভাগের ইনচার্জ মামুন হাওলাদার, মার্কেটিং অফিসার জাকির হোসেন, মোঃ ইব্রাহীম, আনিছুর রহমান সহ বিভিন্ন বিভাগের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকলকে মোবারকবাদ জানান হাসপাতালের সুপার।