গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিপক্ষের ইউপি সদস্য জলিল সঙ্গে মারামারি চলাকালে লাঠির আঘাতে গুরুতর আহত হন কফিল উদ্দিন মাস্টার। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপার সি- সার্কেল এবিএম রশিদুলবারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।