চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে এসএনসি ডিবেটিং ক্লাবের উদ্যোগে ম্যাক্স হসপিটাল আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতররণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম (মনি উকিল) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফসর ড. বিপ্লব কুমার মজুমদার, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। বক্তারা বলেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, যুক্তিবোধ ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি কলেজে এ ধরনের আয়োজন করা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। বিতর্ক প্রতিযোগিতায় একাদশ শ্রেণির দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং মনোবিজ্ঞান বিভাগ রানারআপ হয়।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে এসএনসি ডিবেটিং ক্লাবের উদ্যোগে ম্যাক্স হসপিটাল আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
Printed Edition