এক্সে, রয়টার্স : যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির চুক্তিতে রাজি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সেই প্রস্তাব অন্যায্য অভিহিত করে প্রত্যাখ্যান করার পরই ব্যাপক হামলা শুরু করেছে ওয়াশিংটন ও তেল আবিব। এর অংশ হিসেবে ইরানের আবাসিক এলাকায় বোমা ফেলায় দুই শিশুসহ অন্তত ১৮ জনের প্রাণ গেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গতকাল মঙ্গলবার জানায়, আলবোরজ প্রদেশের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলি বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে, যার মধ্যে দুই শিশু রয়েছে। আলবোরজ প্রদেশের ডেপুটি গভর্নর এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও ২৪ জন আহত হয়েছে।