হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের হরিরামপুরে কালবৈশাখী ঝড়ে উপড়িয়ে ফেলেছ দেড়শ বছরের একটি বটগাছ। এঘটনায় পার্শ্ববর্তী দুটি বাড়ির ঘর ও বৈদ্যুতিক তারছিঁড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৫ মার্চ (বুধবার) সন্ধ্যার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া এলাকায় এঘটনা ঘটেছে।

যানাযায়, ২৫ মার্চ (বুধবার) সন্ধ্যার পরে ওই এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তা-বে রাস্তার পাশে দেড়শ বছরের এই বটগাছটি মাটি থেকে গোড়াসহ উপড়ে যায়। এতে বটগাছের পার্শ্ববর্তী দুটি বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়। বৈদ্যুতিক তারছিঁড়ে যায় এবং ভেঙে যায় বৈদ্যুতিক মিটার।

সরেজমিনে দেখা যায়, সরকারি রাস্তার পাশে প্রায় দেড়শ বছরের বটগাছটি উপড়ে পড়ে আছে। গাছের গোড়ায় মাটি না থাকায় কালবৈশাখী ঝড়ে গাছটি উপড়ে আছে।