মুলাদী উপজেলার ২ নং ওয়ার্ডের পাইতিখলা বাজারে অগ্নিকা-ে ৭ টি দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা ও আর্থিক সহায়তা প্রদান করতে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমীর জননেতা মাওলানা জহির উদ্দিন মু. বাবর।

এসময় মাওলানা জহির উদ্দিন মু. বাবর বলেন, সকল বিপদআপদ মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। ইসলামের শিক্ষা হচ্ছে মানুষের বিপদআপদে একে অপরের পাশে দাড়াতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৃষ্টির সূচনালগ্ন থেকেই জনকল্যাণে ভূমিকা পালন করে আসছে। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে সকল ঝুঁকি উপেক্ষা করে জামায়াত মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি সরকারকে বিপদগ্রস্ত সকল মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা আমীর- মাওলানা আবু সালেহ, মুলাদী উপজেলার সহকারী সেক্রেটারি - আব্দুল্লাহ আহাদ ভূইয়া, মুলাদী উপজেলা শিবির সভাপতি- হামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।