রংপুর অফিস : বাংলাদেশ কিন্ডারগার্ডেন সোসাইটির রংপুর বিভাগীয় ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২ শে এপ্রিল রংপুর শহীদ আবু সাঈদ ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর মহানগর ও জেলাসহ বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার কিন্ডারগার্ডেন সোসাইটির শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্ডেন সোসাইটির সভাপতি মোহাম্মদ আবু তালেব এবং প্রতিযোগিতার উদ্বোধন করেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। সোসাইটির রংপুর বিভাগীয় সভাপতি ডক্টর মোহাম্মদ খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্ডেন সোসাইটির সহ সভাপতি শাহ্ মোহাম্মদ মাহবুবুর রহমান ও সাদেকুল ইসলাম, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, বিভাগীয় সচিব আসাদুজ্জামান সহ বিভাগের সকল জেলার সভাপতি ও সচিবগন অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় ১২ টি ইভেন্টে মোট ২১৬ জন প্রতিযোগী অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : “পুষ্টি বৈষম্যের অবসান, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজিব, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ্, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মচারীরা।

জানা যায়, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার পেশ মোহাম্মদ সরকার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ৮০টি এবং বালিয়াডাঙ্গী থানা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ৪০টি পুষ্টিকর খাদ্য প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল কলা, ডিম, খেজুর ও বিস্কুটসহ পুষ্টিসমৃদ্ধ খাবার।

স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

নওগাঁ : সাম্প্রতিক শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের প্রবনতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভূক্তি নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁ জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। উক্ত কনফারেন্সে জেলার সকল তফশিলী ব্যাংক অংশগ্রহন করে এবং যমুনা ব্যাংক পিএলসি লীড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর সম্মানিত পরিচালক জনাব মোঃ ইকবাল মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব আবেদা রহিম, উপ-পরিচালক জনাব তানিয়া ভুঁইয়া এবং যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

টিকাদান কর্মসূচি

পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা ও জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

সোমবার ( ২৭ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন আহমেদ।

সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সের আরএমও ইসতিয়াক ইমাম অলিভ, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা গোলেনুর, সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান, সহকারী সার্জন আব্দুল্লাহ সোহাগ,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহাবুব রশিদ,সাংবাদিক ফেরদাউছ মিয়া, সাদেকুল ইসলাম রুবেল ও আব্দুল মতিন প্রমুখ।

চাল প্রদান

গাবতলী (বগুড়া) : বগুড়া গাবতলীর কাগইল ইউপির ১শ ৫০জন ভি ডাব্লিউ বি কার্ডধারীর মাঝে এপ্রিল মাসের চাল প্রদান করা হয়েছে। উক্ত চাল বিতরন উদ্বোধন করেন ইউপির প্যানেল চেয়ারম্যান আবু জাফর কাজী। এসময় ট্যাগ অফিসার সিদ্দিক জাহান, ইউপি সদস্য মুঞ্জরুল ইসলাম, আব্দুস ছাত্তার, মিলন মিয়া,বাবলু মিয়া, জাহানারা বেগম, শাহানাজ বেগম বিউটি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভবন নির্মাণ উদ্বোধন

ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে এক মহিলা মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক।

জানাগেছে, শুক্রবার জুমার নামাজের পর ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় হযরত ফাতেমাতুজ জহুরা ( রা: ) মহিলা আদশ মাদ্রাসার বহুতল ভবন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ । এ সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট, যুবদল নেতা রাকিব হোসেন ও মোবারক হোসেন প্রমুখ।

কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নবনির্মিত সৈয়দখাঁরকান্দি (দ:) কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬এপ্রিল) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকটি স্থানীয় জনগণের জন্য উন্মুক্ত করা হয়।স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) বাস্তবায়নে নির্মিত এই কমিউনিটি ক্লিনিক তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ক্লিনিকটির উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, রোগ নিয়ন্ত্রণ শাখার মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, মো. বিল্লাল হোসেন তালুকদার এবং মো. শফিকুল ইসলাম মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাতা সদস্য এ.এন.এম. আব্দুল ওয়াহেদ ফারুকী এবং সঞ্চালনা করেন দাতা সদস্য এম. শাখাওয়াত হোসেন প্রধান।

পিস্তল ও গুলীসহ ২ জন গ্রেফতার

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীতে পিস্তল ও গুলিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে তাদেরকে লবণচরা থানাধীন হরিণটানা গেট এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চানমারী নেসার সড়কের বাসিন্দা মো. আলামিনের ছেলে তারিকুল ইসলাম তানভীর এবং লবণচরা থানা মোল্লাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মলেক মুন্সির ছেলে মো. কামাল হোসেন।

এ ব্যাপারে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে তারা একটি মোটরসাইকেলযোগে যা”িছলেন। পথিমধ্যে পুলিশ তাদের গতিরোধ করে একটি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।