শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর তিন খ- মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তীব্র দুর্গন্ধের সূত্র ধরে স্থানীয়দের খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবায় ভাসমান অবস্থায় খণ্ডিত মরদেহ দেখতে পাওয়া যায়। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা নাজমুল হাসানের বাড়ির পাশে থাকা একটি ডোবা থেকে মরদেহের তিনটি খ- উদ্ধার করা হয়। বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তার বাড়ির প্রতিটি কক্ষ আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া রয়েছে। রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানির নিষ্কাশনের জন্য প্রায় আট থেকে দশ বছর আগে বাড়ির পাশে একটি ছোট ডোবা তৈরি করা হয়। সময়ের সঙ্গে সেখানে কচুরিপানা জমে ডোবাটি প্রায় ভরাট হয়ে যায়। তিনি বলেন, রোববার দুপুরের দিকে বাড়ির ভাড়াটিয়ারা হঠাৎ তীব্র দুর্গন্ধ টের পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে টিউবওয়েল থেকে পানি নিষ্কাশনের ওই ডোবায় তাকিয়ে তারা খ-িত মানবদেহ দেখতে পান। পরে বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ডোবা থেকে মরদেহের তিনটি খ- উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে অন্য কোথাও হত্যা করে পরিচয় গোপন ও ঘটনা আড়াল করার উদ্দেশ্যে রাতের আঁধারে মরদেহ এখানে এনে ফেলে রেখে গেছে। শিল্পকারখানা ঘেরা এই এলাকায় জনবসতি বাড়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খ-িত মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গ্রাম-গঞ্জ-শহর
শ্রীপুরের ডোবায় ভেসে উঠল নারীর তিন খণ্ড লাশ
গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর তিন খ- মরদেহ উদ্ধার করেছে পুলিশ।