আমতলী (বরগুনা) সংবাদাতা: বরগুনা আমতলী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাএলীগের সাবেক সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার আদালতে এভিডেভিড করতে এসে জাল প্রত্যয়নপত্র দাখিল করায় আসামীকে প্রতারণার দায়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো: ইফতি হাসান ইমরান তাকে এ আদেশ দেন। আদালত সূএে জানা যায়,সোমবার
সকালে কোর্টে এভিডেভিড করতে এসে জাল প্রত্যয়নপত্র দাখিল করায় আসামী নিষিদ্ধ সংগঠন ছাএলীগ নেতা ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো:নুরুজ্জামান (৩৫) কে তাতক্ষণিক আটক করে কোর্ট হাজতখানায় রাখা হয় এবং বিকালে সামারি ট্রায়াল করে ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।