বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত একজনসহ পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জিআর-৪৬/২০২২ (বড়) মামলায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদ-প্রাপ্ত আসামি উপজেলার মাইজপাড়া (ইয়াকুবনগর) গ্রামের মো. সাজু আহমদ, সিআর-৫৪৯/২৪ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রামতলা গ্রামের ইসলাম উদ্দিন, সাইফুর রহমান ও আব্দুল জব্বার, জিআর-২১৬/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি গাংকুল গ্রামের ফরিদ উদ্দিন ও পারভেজ আহমদ, জিআর-১৭৭/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি সফরপুর (খানপাড়া) গ্রামের আব্দুস শুক্কুর মাসুক ও তার ছেলে সায়রুল ইসলাম।