আইনাঙ্গনে মানুষকে সেবার মাধ্যমে নিজেদেরকে সমাজ পরিবর্তনের মুখ্য ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ল’ইয়ারর্স কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযয়ম হোসাইন হেলাল। ৩১ মার্চ দুপুরে বরিশাল আইনজীবী সমিতির এনেক্স ভবনের ২য় তলায় বরিশাল বারের বিজ্ঞ আইনজীবীদের নিয়ে ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আল্লাহকে খুশি করতে হলে মানব জাতির কল্যাণের জন্য কাজ করতে হবে। সর্ব অবস্থায় সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ করতে হবে। দুনিয়ার জীবনেই মানুষের জন্য শেষ কথা নয়, আমরা মুসলমান হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আখেরাতে আদালতে আমাদের সবাইকে জবাবদিহিতা করতে হবে এই মনমানুষিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে এই বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বক্ষেত্রে দুর্নীতি মুক্ত নেতৃত্বের প্রয়োজন। সকল অফিস থেকে সুধ-ঘুষ দূর করতে অবশ্য সৎ লোকদের নেতৃত্বে আনতে হবে। যতদিন পর্যন্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা না যাবে ততদিন প্রযন্ত সমাজে শান্তি ফিরে আসবে না। আগামীর বাংলাদেশ গঠনে বরিশাল বারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আ ন ম মহিউল ইসলাম তাহেদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আবুল খায়ের শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মু.বাবর এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল জব্বার। এছাড়াও বরিশাল জেলার সিনিয়র আইনজীবী এ্যাড. আবদুল খালেক, এ্যাড. সালাউদ্দিন মাসুম, এ্যাড.মজিবর রহমান নান্টু, এ্যাড. শাহ আলমসহ বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।