হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জে হজ্ব যাত্রীদের জন্য জেলার কেন্দ্রীর কোর্ট মসজিদে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) ইসলামী ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২০২৬ ইং সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ¦ পালনে আগ্রহী হজযাত্রীরা অংশ গ্রহন করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হাসান খান।
ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে
প্রধান অতিথি মোঃ নাজমুল হাসান খান বলেন, হজ¦ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সঠিকভাবে হজ¦ পালনের জন্য পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ হজযাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মশালায় হজে¦র নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয়,সৌদি আরবে অবস্থানকালীন আচরণবিধি, স্বাস্থ্যসেবা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। অংশগ্রহণকারী হজযাত্রীরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট প্রশিক্ষকগন অংশগ্রহণকারী হজ¦যাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।