ফেনীতে নির্বাচনত্তোর জনসভায় বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত,ফেনীবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব জাতীয় সংসদে প্রত্যাখ্যাত হ্ওয়ার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে এক বিরাট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ এপ্রিল ) দুপুরে ট্রাংক রোডস্থ ফেনী প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিমের সন্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আবু ইউছুফ, জেলা সহকারী সেক্রেটারী ও এপিপি এডভোকেট জামাল উদ্দিন, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান ও শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম।

বক্তাগন ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যাত হ্ওয়ার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, ফ্যাসিষ্ট আমলেও ফেনীর মানুষ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে রাস্তায় নেমে এসেছিল। কিন্তু ফ্যাসিষ্ট সরকার ফেনীতে মেডিকেল কলেজ না করে নোয়াখালীতে করেন।

ফেনীতে চিকিৎসা সেবা নিতে ফেনীর ১৮ লাখ মানুষ ছাড়াও কুমিল্লার চৌদ্দগ্ৰাম, নোয়াখালীর সেনবাগ, কোম্পানীগন্জ, চট্রগ্ৰামের মিরসরাই ও খাগড়াছড়ি জেলার মানুষ ফেনীতে আসেন। অথচ ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবী উপেক্ষা করে সম্পূর্ন অযৌক্তিক ভাবে লক্ষিপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। অবিলম্বে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্ৰহন না করলে সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের দাবী আদায় করেই ছাড়বো।