কিশোরগঞ্জ সংবাদদাতা
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী । উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়াসহ কর্মপরিষদ সদস্যবূন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাস্থ বিআইআইটির নির্বাহী পরিচালক ডঃ মুহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোঃ ফায়জুল হক উজ্জ্বল, ডঃ মাসুদুর রহমান, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বাদ মাগরিব বরমী ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরমী ইউনিয়ন শাখার আমীর মাওলানা আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা শাহাবুদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নূরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি ডা. জসীম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আফজাল হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দঘন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামী এই ঈদ পূর্ণ মিলনীর আয়োজন করে। ঈদের পরদিন রবিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ পূর্ণমিলনীর অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। জামায়াতের সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়াসহ, উপজেলার ১০টি ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদের আনন্দ সর্বস্তরের মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পুরো হলরুমজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃশ্য। অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভে”ছা বিনিময় করেন এবং দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও উন্নয়ন কামনায় দোয়া করা হয়।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৩টায় পানামা ৪নং গেটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান বলেন, সোনামসজিদ স্থলবন্দরের আয় অতীতে অনিয়মের মাধ্যমে অপচয় হয়েছে। তিনি বিল ভাতিয়া সড়ক পাকাকরণ, মাদকবিরোধী কঠোর অবস্থান এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি ড. কেরামত আলী বলেন, শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বন্দরের এলাকায় জরুরি ভিত্তিতে চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ব্যবস্থা এবং ভারত থেকে আসা মাদক প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল শ্রমিক শোষণ ও সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ আয় আজ থেকে বন্ধ বলে ঘোষণা দেন। তিনি দুর্নীতি দমনে কঠোর অবস্থান, বন্দরের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ এবং সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণের ঘোষণা দেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও ডাকাতি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
অন্যান্য বক্তারা বন্দরে চাঁদাবাজি বন্ধ, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, যানজট নিরসন, ফায়ার সার্ভিস স্থাপন, হাসপাতাল নির্মাণ ও খালি ট্রাক পার্কিংয়ের দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত তিনজন এমপির কাছে স্মারকলিপি প্রদান করেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর আবুজার গিফারী, সাবেক এমপি লতিফুর রহমান, শিবগঞ্জ উপজেলা আমীর মাওলানা সাদিকুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্দোগে, উপজেলা মডেল মসজিদের হলরুমে এক ঈদ পুনমিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ মার্চ বিকালে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা আমীর মাওঃ আঃ মালেক এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আঃ রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৬ কুড়িগ্রাম -২ আসনের এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক কুড়িগ্রাম জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য মাওলানা আঃ মতিন ফারুকী, সহকারী জেলা সেক্রেটারি মাওলানা আঃ হামিদ মিয়া।
অনুষ্ঠানে জেলা আমীর আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নের জামায়াত মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করেন। ঘোষিত প্রার্থীগন হলেন নাওডাঙ্গা ইউনিয়ন আমীর মাওঃ ছামসুল হুদা বাবুল,বড়ভিটা ইউনিয়ন খায়ের উদ্দিন ফারুক, ভাংগামোর ইউনিয়ন প্রভাষক আব্দুস ছাত্তার সাজু,কাশিপুর ইউনিয়ন উপজেলা সেক্রেটারি মাওঃ মোঃ আব্দুর রহমান।