মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মুরাদনগর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক ইয়াসমিন আরাফাতকে তার নিজ গ্রামের কামারচর গ্রামের মানুষের কাছে চাঁদাবাজি, ভয়ভীতি সহ নানাহ অভিযোগে ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা জেলা (উঃ) আহবায়ক মোঃ আসিফ কবির সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান সাক্ষরিত গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ইয়াসমিন আরাফাতকে বহিষ্কার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক ইয়াসমিন আরাফাত তার নিজ বাড়ী কামারচর গ্রামের এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জরিয়ে পড়ার অভিযোগ উঠেছে। তার শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দা ও বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গত বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা কামাল্লা ইউনিয়ন কামারচর গ্রামে এ বিক্ষোভ মিছিল হয়।
গ্রাম-গঞ্জ-শহর
ছাত্রদল নেতা বহিষ্কার
মুরাদনগর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক ইয়াসমিন আরাফাতকে তার নিজ গ্রামের কামারচর গ্রামের মানুষের কাছে চাঁদাবাজি