উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে কমিউনিটি এ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় ক্লাইমেট জাস্টিস রেজালিয়ান্স ফান্ড এর অর্থায়নে, সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ- নারী সংগঠনের বাস্তবায়নে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন।

ভিত্তিপ্রস্তর স্থাপন : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীতে কেওডালা – কায়েতপাড়া সেতুর নির্মাণ কাজের উদ্বোধন কর হয়েছে। রোববার দুপুরে বালু নদীর ওপর উপজেলার কায়েতপাড়া-কেওঢালা সংযোগ সেতুর

নির্মাণ কাজ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

আশার আলো : টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নৌ-যোগাযোগ ও কৃষি ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ‘মারিয়ালয় মোকামখোলা ব্রিজ থেকে মটুকপুর হয়ে সিদ্ধেশ্বরী বাজার’ পর্যন্ত প্রায় ৫.৭৭ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন

স্মরণসভা : ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কুরআন খানি, দোয়া, মোনাজাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পরিষদের কমিটি গঠন বিষয়ক আলোচনারও আয়োজন করা হয়। ২৫ এপ্রিল শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে।

সংগঠনের সাবেক দুই আহ্বায়ক অধ্যাপক বেলাল উদ্দিন চৌধুরী ও আলহাজ্ব মাস্টার ছব্বির আহমদ এম, এ, প্রাক্তন দুই সদস্য মাস্টার মোজাম্মেল হক ফরাজী ও মাস্টার মোকতার আহমদের রুহের মাগফিরাত কামনায় এসব কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম নীতি নির্ধারক ও উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।

কমিটি গঠন : নীলফামারী জলঢাকায় সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায়¡ মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি কামারুজ্জামান।

ফুটবল টুর্নামেন্ট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪ টার সময় ভোলাহাট রামেশ্বর মডেল ইনস্টিটিউশন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

নির্বাচন সম্পন্ন : নওগাঁর আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের চতুর্থ ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ইউনিয়নের মোট ৬২৯ জন ভোটারের মধ্যে ৪৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৭টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য যে, ৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি পদগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রধান নির্বাচন কমিশনার মো. সবুর খান এবং ইউনিয়নের প্রধান উপদেষ্টা মো. তসলিম উদ্দিন সাখিদারের উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয়। সারাদিন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন শেষ হয়।

স্মারকলিপি পেশ

জুড়ী (মৌলভীবাজার) : বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট বিভাগের পক্ষ থেকে মৌলভীবাজার -১ (জুড়ী-বড়লেখা) আসনের এমপি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদের নিকট স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির নিকট প্রায় ১০/১৫ থেকে বিনা বেতনে চাকরি করা শিক্ষকরা বলেন,আমরা দীর্ঘদিন থেকে চাকরি করে আসছি। কখন যেন আমাদের স্কুল জাতীয়করণ হয় ঔ আশা নিয়ে জীবনের শেষ দিকে অবস্থান করছি। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার আমাদেরকে বিএনপি/জামায়াত বলে তখনকার সময় প্রায় ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও সারা বাংলাদেশে আমাদের প্রায় ৫ হাজার স্কুল জাতীয়করণ থেকে বঞ্চিত করে রেখেছে। এটা সত্যিই দুঃখ ও লজ্জাজনক। তাই আমরা আজ আপনার নিকট আমাদের বুকভরা এ দুঃখের কথা জানাতে এসেছি। দয়া করে আপনি আমাদের সাথে দুঃখেরভাগি হয়ে অভাগিদের কথা বিবেচনা করে মহান জাতীয় সংসদে তা উত্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত অনুরোধ করেছেন উপস্থিত শিক্ষকবৃন্দ।