সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সুনামগঞ্জ শহরের পানসী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ ও এডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামসউদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোমতাজুল হাসান আবেদ, মাওলানা আব্দুল কবির, বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা আক্তার হোসেন, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা সহ-সাধারন সম্পাদক মাওলানা সাজাউর রহমান, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন ১৬ বছরের ফ্যাসিবাদের মুক্তি হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে, সরকারেরব ৩টি কমিটমেন্টের মধ্যে একটি ছিল নিরপেক্ষ নির্বাচন, কতটুকু ভালো হয়েছে আপনারা বিবেচনা করবেন। তিনি বলেন নির্বাচনে কোন পরাজয় নেই। একদল জিতেছে আরেকদল ভবিষ্যতে জিতবে। সংস্কার বিষয়ে তিনি বলেন রাষ্ট্রের মৌলিক পরিবর্তন ছাড়া জাতী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হতে পারবে না, দেশের ম্যাজরিটি জনগন সংস্কারের পক্ষে গনভোট দিয়েছে। কোন অবস্থায় জুলাই সনদকে হুকমির মুখে ফেলা যাবে না। আমাদেরকে ডেপুটি স্পীকারের প্রস্থাব দেয়া হয়েছে, সেটা যদি জুলাই সনদের ভিত্তিতে হয়ে থাকে তাহলে ভালো। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন বাংলাদেশের অনেক মানুষ কাজ করে। তাদের জীবিকা হুমকির মধ্যে পড়বে। তিনি একটি মানবিক ইনসাফপুর্ন রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজকে গতিশীল করার জন্য সবার প্রতি উদাত্ত্ব আহবান জানান।
শ্রীপুর (মাগুরা) : মাগুরায় যমুনা ব্যাংক পিএলসি মাগুরা শাখার উদ্যোগে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ ই মার্চ বিকেল ৫টায় মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদরাসার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলাম, সুপারিনটেনডেন্ট, কৈলাইল হানাফিয়া দাখিল মাদরাসা, নবাবগঞ্জ, ঢাকা।
তিনি বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং সমাজে দারিদ্র্য দূরীকরণে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টনের মাধ্যমে সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর আব্দুল ওহাব এবং মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আলফাজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি, মাগুরা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন।
মাগুরায় বদর দিবসে খেলাফত মজলিসের উদ্যোগে ৭ মার্চ শনিবার মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার সম্মেলন কক্ষে “গাযওয়ায়ে বদর ও যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা খেলাফত মজলিসের সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলামের সভাপতিত্বে সভায় মাগুরা জেলার বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সুপার, প্রধান শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী ও বুদ্ধজীবীগণ উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোট (কুমিল্লা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল রবিবার বিকেলে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
নাঙ্গলকোট উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসেন, পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদ, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক সহকারী মহাসচিব শহীদ উল্লাহ মিয়াজী, উপজেলা জামায়াত সাবেক আমীর আব্দুল করিম।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : স্থানীয় অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত হয়। উপজেলা আমীর মোয়াজ্জেম হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মুক্তাগাছা আব্বাসীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ এবং জেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা বদরুল আলম।দারসুল কোরআন পেশ করেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও যাদুকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোখলেছুর রহমান। কুরআন তেলাওয়াত করেন মাওলানা আসাদুজ্জামান।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়ড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কয়ড়া বাজার চত্বরে ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উল্লাপাড়া পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, সাবেক জাসদ নেতা ও সাবেক পৌর কমিশনার শাহাদাত হোসেন খোকন, কয়ড়া ইউনিয়ন জামায়াতের সাধারণত সম্পাদক ছমির উদ্দিন।
চকরিয়া : চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার (৬ মার্চ) ইউনিয়নের অলিশাহবাজার¯’ মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফাঁসিয়াখালী ইউনিয়ন সভাপতি আবদুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিকুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক।
এসময় ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাস্টার এনামুল হক, ছৈয়দ আহমদ, এইচ এম এরশাদ, ২নং ওয়ার্ড সভাপতি শহীদুল্লাহ, ৩নং ওয়ার্ড সভাপতি মিনহাজ উদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ৫নং ওয়ার্ড সভাপতি একরামুল হক, ৬নং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার খোকন, ৪নং ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেন, বাজার ইউনিট সভাপতি নাজেম উদ্দিন, ২নং ওয়ার্ড সেক্রেটারি নাজেম উদ্দিন বাবুর, ৩নং ওয়ার্ড সেক্রেটারি সোহেলসহ ¯’ানীয় নেতৃবৃন্দ উপ¯িস্থত ছিলেন।
কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার চান্দুড়িয়া বাজার কে সি জি ঈদগাহ ময়দানে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আখতার ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম এর সঞ্চালনায় চান্দুড়িয়া বাজার কে সি জি ঈদগাহ ময়দানে আয়োজিত ইফতার ও মাহফিলে সাতক্ষীরা-১ (তালা - কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।
হাটহাজারী : বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) স্থনীয় আছিয়া কনভেনশন হলে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিসহ আলাদা ফ্লোরে নারীদের ব্যাপক উপস্থিতি ছিলো।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জেল মিডিয়া ও সাংবাদিক বিভাগের সেক্রেটারী এম এ বাশার, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু তাহের চৌধুরী।
ফরহাদাবাদ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ খোরশেদুল আলম এনাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন শিবিরের সাবেক নেতা ও উপজেলা ওলামা ও মসজিদ মিশন নেতা মাওলানা সিরাজ উদ্দিন ইমামী।
সাতক্ষীরা : বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী ওডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে ব্যবসায়ী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাংবাদিকসহ পাচ শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষক শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানেন সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা:ইজ্জত উল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহা:আব্দুল খালেক, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য মুহা:রবিউল বাশার,সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পরাশ,জমিয়েতে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ গজনফর, আহলে হাদীস আন্দোলনের জেলা সভাপতি আলতাফ হোসেনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং পেশাজীবী সংগঠনের নেতারা।